shikkha sara-desh

প্রাথমিক বিদ্যালয়ের সামগ্রী দিব সরকার

চলতি বছরের জুলাই থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেশীয় পাট দিয়ে তৈরি স্কুল ব্যাগ ও ইউনিফর্ম বিতরণের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক-গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, শু…

M Md Abu Salehin 23 Apr 2026, 02:14 2 মিনিট পড়া 30
শেয়ার ফেসবুক টুইটার
প্রাথমিক বিদ্যালয়ের সামগ্রী দিব সরকার

চলতি বছরের জুলাই থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেশীয় পাট দিয়ে তৈরি স্কুল ব্যাগ ও ইউনিফর্ম বিতরণের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক-গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, শুরুতে এটি পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প হিসেবে চালু হবে। প্রথম ধাপে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম শুরু করা হবে এবং প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয় এই প্রকল্পের আওতায় আনা হবে। কোন বিদ্যালয়গুলো নির্বাচন করা হবে, সে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। প্রথম মাসেই অন্তত এক লাখ শিক্ষার্থীর কাছে ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে, যাতে ধাপে ধাপে প্রত্যন্ত এলাকাতেও দেশীয় উৎপাদিত পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়। পুরো উদ্যোগে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে এই সুবিধা দেওয়া হবে এবং প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য এক ধরনের নির্ধারিত ইউনিফর্ম থাকবে। তবে ছেলে ও মেয়েদের পোশাক এবং ব্যাগ আলাদা নকশার হবে।
এর আগে সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া কমানোর লক্ষ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি অর্থবছরেই প্রায় দুই লাখ শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার শিক্ষাকে দেশের উন্নয়নের অন্যতম প্রধান বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। একটি মানসম্মত, বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী, শিক্ষাখাতে বরাদ্দ ধীরে ধীরে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে শিক্ষা খাতে ৪৩টি খাত চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে প্রাথমিক শিক্ষার উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রচ্ছদে ফিরুন